দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম শহীদ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম শহীদ। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘নামাজ শেষে পায়ে হেঁটে পৌর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।’
/অ